ধোনির সুপারিশে চেন্নাই সুপার কিংস থেকে সাব্বিরের ডাক
২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালের পরে সাব্বিরকে চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার প্রস্তাব দেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাব্বির এই বিষয়ে বলেন," ২০১৫ সালের বিশ্বকাপে আমার পারফর্ম্যান্স ভাল ছিল। তারপর সেই বছরেই ভারতে সাথে সিরিজে খুব ভাল খেলেছিলাম এবং ২০১৬ সালের এশিয়া কাপেও আমার পারফর্ম্যান্স অনেক ভাল ছিল। সেখান থেকে ধোনি আমাকে জিজ্ঞাস করেছিল যে আইপিএল খেলবো কিনা বা বোর্ড আমাকে এনওসি দিবে কিনা। আমি বলে ছিলাম বোর্ড এনওসি দিলে আমি অবশ্যই খেলবো। কিন্তু সেবারে আমাদের দেশের বাহিরে একটা ট্যুর থাকার কারণে এনওসি দেয়নি বোর্ড।"
সাব্বির রহমান আরও বলেন," বড় একটা টুর্নামেন্টে, বড় একটা ক্যাপটেনের আন্ডারে খেলা বড় একটা ব্যাপার। আমি যদি সেই সিজন টা খেলতে পারতাম তাহলে আমার ক্যারিয়ারটা অন্য রকম হতে পারতো।"

Comments
Post a Comment